ভোলার দৌলতখান উপজেলায় জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে দৌলতখান বাজারের সদর রোডে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।